September 18, 2026, 9:59 am
শিরোনাম:
কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ, মানুষের সিদ্ধান্তকে সম্মান করার প্রত্যয় সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো মাধবদীতে বৃদ্ধা জাহানারা হত্যা: রহস্য উদঘাটন,গ্রেপ্তার ৩,সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি,রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বজ্রপাতে কেঁপে উঠলো ঝিনাইদহ: বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি অসুস্থ, হাসপাতালে ভর্ত সাতক্ষীরা পাউবো -২এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট মহেশপুর গুড়দহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাঘাইছড়িতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্টিত

Reporter Name

রুপম চাকমা বাঘাইছড়ি

 

রাঙামাটির বাঘাইছড়িতে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনালে হিল বয়েজ মাদ্রাসা পাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মাঠ।

 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা নিশ্চিত করে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।

 

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

 

বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের যে রাজনৈতিক দর্শন সামনে রেখে দেশের মানুষের জন্য কাজ করেছেন, সেই চেতনায় তরুণ সমাজকে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় তরুণদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

তারা বলেন, বিএনপি সবসময় দেশের যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে ওঠে। বাঘাইছড়ির প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

 

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান; রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার।

 

ফাইনাল শেষে প্রধান অতিথি দীপন তালুকদার দীপু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল হিল বয়েজ মাদ্রাসা পাড়া ফুটবল একাদশকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন। এ সময় উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

 

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।



ফেসবুকে আমরা