ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নৈতিকতায় অটল মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত কৃষিবিদ শরিফ উজ্জামান

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, আগস্ট ২৭, ২০২৫
  • 309 শেয়ার

মোঃ সুমন মিয়া, নেত্রকোনা।

এখনো পর্যন্ত যার বিরুদ্ধে কোন সমালোচনা শোনা যায়নি বরং শৈশব থেকেই সকলের ভালোবাসা ও শ্রদ্ধা কুড়ানো একজন নীতিবান ও পরোপকারী মানুষ — সবার পরিচিত ও আমার শৈশবের পরম বন্ধু,কৃষিবিদ শরিফ উজ্জামান

সে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অন্তর্গত বানিয়াজান ইউনিয়নের কৃতি সন্তান এবং সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত আদর্শ প্রধান শিক্ষক আবুল হাসেম (বাচ্চু মাস্টার) স্যারের গর্বিত পুত্র। তার সামগ্রিক কর্মকান্ড প্রমাণ করে যে,বাবার চরিত্র ও আদর্শই তার জীবনে প্রতিফলিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

▪ এসএসসি: বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় (বিজ্ঞান বিভাগ), আটপাড়া

▪ এইচএসসি: আবু আব্বাস কলেজ (বিজ্ঞান বিভাগ), নেত্রকোণা

▪ স্নাতক (অনার্স): বিএসসি ইন এগ্রিকালচার, খুলনা বিশ্ববিদ্যালয়

▪ স্নাতকোত্তর (মাস্টার্স): এমএসসি ইন এগ্রোফরেস্ট্রি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ

বি.দ্র: ছাত্রাবস্থাতেই তার একটি গবেষণাপত্র (রিসার্চ পেপার) আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়, যা তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় এবং ভবিষ্যতের জন্য একটি অনন্য মাইলফলক হয়ে আছে।

কর্মজীবন:

বর্তমানে সে একটি সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সঠিক নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার কারণে সে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে, নেত্রকোণা জেলার ১০টি উপজেলার জেলা প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হয়েছে।

পূর্বে সে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহে প্রভাষক পদে কর্মরত ছিল। এছাড়াও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় সফলতার সঙ্গে সুপারিশপ্রাপ্ত হয়েছে, যেমন: সিনিয়র অফিসার (৯ম গ্রেড)– বাংলাদেশ কৃষি ব্যাংক প্রশাসনিক কর্মকর্তা/সচিব (১০ম গ্রেড) –ইউপিসহকারী শিক্ষক – মোহনগঞ্জ হাই স্কুল সহ আরো অনেক জবে

তবে সততা ও নৈতিকতার কারণে সে ব্যাংকের সিনিয়র অফিসার ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান থেকে বিরত রয়েছে— যা নিঃসন্দেহে এক বিরল দৃষ্টান্ত।

বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা:

▪ সে বর্তমানে বিসিএস ভাইভার রেজাল্ট প্রত্যাশী,

▪ সেইসাথে অন্যান্য সরকারি চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করছে।

লক্ষ্য ও জীবনবোধ:

▪ নিজেকে একজন সৎ, যোগ্য, মানবিক ও সমাজ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।

সে লক্ষ্যেই বিনা স্বার্থে গরীব ও মেধাবী শিক্ষার্থী এবং অসহায় মানুষের সাহায্যে সব সময় এগিয়ে আসে।

▪ বিসিএস প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়ে দেশের সেবা ও জনকল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা

উপসংহার:

নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে সমুজ্জ্বল এমন মানুষের উপস্থিতি আজকের সমাজে সত্যিই বিরল এবং অমূল্য।

নিজেকে জাহির করতে অনিচ্ছুক সে—তবে একজন প্রকৃত বন্ধুর দৃষ্টিতে,তার নীরব অবদান ও ব্যক্তিত্বের দীপ্তি সবার সামনে তুলে ধরাই আমার উদ্দেশ্য বা কর্তব্য।সবার প্রতি বিনীত অনুরোধ এই নীতিবান,পরিশ্রমী ও উদ্যমী মানুষের জন্য দোয়া করবেন।আল্লাহ যেন তার সব নেক ইচ্ছা ও লক্ষ্য পূরণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪