September 25, 2026, 8:24 pm
শিরোনাম:
বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯

Reporter Name

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

 

নেত্রকোনার মদন থানা এলাকায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ পাহারায় গ্রেপ্তার নয় আসামিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিশেষ অভিযান চলাকালে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বস্তায় ৫ টন সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত আনুমানিক আট লাখ টাকা মূল্যের দুটি সবুজ রঙের হ্যান্ড ট্রলি এবং ১৩৫টি পাটের খালি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মদন থানায় মামলা করা হয়েছে।

 

এদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মদনের চানগাঁও চকপাড়া ভিটাবাড়ী এলাকার মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরীর জগন্নাথপুর পশ্চিমপাড়ার মো. আলী হোসেন (৪৩), বর্তমানে জাহাঙ্গীরপুরের ভাড়াটিয়া; কেন্দুয়ার কান্দিপাড়ার সোহেল মিয়া (৩৫), বর্তমানে জাহাঙ্গীরপুরের লার্নিং পয়েন্ট রোডের ভাড়াটিয়া এবং মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আলম মিয়া (৩৫)। তল্লাশির সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা করা হয়েছে। অপর এক অভিযানে আটপাড়া উপজেলার করারধুপ (সুখারী ইউনিয়ন) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়াকে (৩৬) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।

 

এদিকে পুলিশের সাঁড়াশি অভিযানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, নেত্রকোনার একটি মামলায় (সিআর) চুরি ও মারামারির অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি উবায়দুল্লাহকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সে মদন দক্ষিণপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার দিলু মিয়ার ছেলে।এ ছাড়া ১৮৬১ সালের পুলিশ আইনে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর (দেওয়ান বাজার রোড) এলাকার মো. আলী হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মদন থানার ওসি সালাহউদ্দীন করিম গণমাধ্যমকে জানান, “উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সরকারি সম্পদ রক্ষায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃত নয়জন আসামিকে (শনিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



ফেসবুকে আমরা