November 10, 2026, 4:17 pm
শিরোনাম:
নীলফামারীর ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ হরিণাকুন্ডুতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি বশির উদ্দিন গ্রেফতার দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড ১০ নভেম্বর ছাত্রলীগের কর্মসূচি কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা-ভাঙচুর: বিভিন্ন জেলায় আ.লীগ-ছাত্রলীগের ডজনখানেক গ্রেফতার,  মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা, কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননসংক্রান্ত জটিলতা নিরসনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নিখোঁজ হওয়ার পর নিরাপদে পরিবারের কাছে ফিরল সাংবাদিক লাভলু মিয়ার দুই সন্তান

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক |

তারিখ: ১০ জুলাই, ২০২৬

​দীর্ঘ উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে পরিবারের কাছে নিরাপদে ফিরে এসেছে সাংবাদিক লাভলু মিয়ার দুই সন্তান। নিখোঁজ হওয়ার পর থেকে পুরো পরিবার এক চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং সকলের দোয়ায় তাদের ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারটি।
​সাংবাদিক লাভলু মিয়া, যিনি ‘দৈনিক মুক্তি সমাচার’ ও ‘ডিএমএস টিভি’র সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং মানবিক সংগঠন ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর সাথে নিবিড়ভাবে জড়িত, সন্তানদের ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার দুই সন্তান নিরাপদে আমাদের কাছে ফিরে এসেছে। এই কয়টি দিন আমাদের পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
​তিনি আরও বলেন, “আমার সন্তানদের খুঁজে পাওয়ার প্রক্রিয়ায় যারা পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রচার করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেছেন এবং আমাদের সাহস জোগাতে নানাভাবে সহযোগিতা করেছেন—আমি ও আমার পরিবারের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সাংবাদিক সহকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই কঠিন সময়ে যে অভিভাবকত্ব ও সমর্থন দিয়েছেন, তা আমরা চিরদিন মনে রাখব।”
​উল্লেখ্য যে, সন্তানরা নিখোঁজ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনার সৃষ্টি হয় এবং সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। আজ তারা সুস্থভাবে ফিরে আসায় স্বজন এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।



ফেসবুকে আমরা