ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি :মো: সাজ্জাদ হোসাইন।
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়। পরে পুলিশি নিরাপত্তায় তাকে দ্রুত হরিণাকুন্ডু থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।