আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি।
নীলফামারীর ডোমারে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ০৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর একটি টহল দল। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ তাকে নীলফামারীর ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।