ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নাসিরনগরবাসির ভালবাসায় সিক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মামুন

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
  • 69 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুনকে গন-সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে উপজেলা শিক্ষক সমিতির মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো.আব্দুল হাই।

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার লোকজন মিছিলে মিছিলে সভাস্থলে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে উপজেলা শিক্ষক সমিতির মাঠ। সেখানে জনগণের ভালবাসায় সিক্ত হন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সদস্য জননেতা এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এডভোকেট কামরুজ্জামান মামুন বলেন, আপনারা কষ্ট ও ত্যাগ স্বীকার করে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। বর্তমানে দেশে রাষ্ট্রীয় সংস্কারে আমাদের দল বিএনপি ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।এ সময়ে তিনি আরও বলেন,অতি শীঘ্রই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের নেতা তারেক জিয়া বীরের বেশে দেশে আসবেন।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিজ্ঞ জিপি মো. সিরাজুল ইসলাম আবিদ। এ সময়ে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। সংবর্ধনার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো. আরিফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. হানিফ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু, জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মো. আব্দুর রহিম গোলাপ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমীরুল হোসেন চকদার প্রমুখ।

জানা যায়, এডভোকেট কামরুজ্জামান মামুন জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও পর পর দুইবার সভাপতি নির্বাচিত হয়েছেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর (২৪৩) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪