September 26, 2026, 9:46 pm
শিরোনাম:
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাই ইদ্রুস ইব্রাহিম ইন্তেকাল করেছেন। মেরুদণ্ড সোজা করে কাজ করুন’ বলায় পুরস্কারের বদলে বহিষ্কার: ছাত্রদলের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত। নওগাঁয় ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয়,সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামীলীগের ১১ নেতাকর্মী আটক  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা!
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নবীনগর–রসূলাবাদ–শামগ্রাম সড়কে বেহাল দশা,দ্রুত সংস্কারের দাবি! 

Reporter Name

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রসূলাবাদ হয়ে শামগ্রাম বাজার ও সলিমগঞ্জ ফেরিঘাটে যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

 

বিশেষ করে সড়কের একটি ছোট কালভার্টের পাশে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।

 

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ সত্ত্বেও রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করায় প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।

 

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নবীনগর থেকে সলিমগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশা আজ ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে সড়কের ওই বড় গর্তে পড়ে হঠাৎ উল্টে যায়। ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও যাত্রীদের মধ্যে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সড়কে গড়ে প্রতিদিন ছোট বড় মিলিয়ে দুর্ঘটনা ঘটেই থাকে।

 

গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন নবীনগরের ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ সলিমগঞ্জ ফেরিঘাটসহ আশপাশের এলাকায় নিয়মিত যাতায়াত করেন।

 

কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

দ্রুত ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুকে আমরা