September 25, 2026, 8:23 pm
শিরোনাম:
বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে অসুস্থ জনি ফিরলেন বাড়ী মালয়েশিয়া থেকে ।

Reporter Name

মোঃ রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইল থেকে কাজের সন্ধানে বিদেশে পাড়ী জমিয়েছিল নড়াগাতী থানার জনি স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস ধরা খেলো মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন জনি,ফিরছে দেশে।

 

 

কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামের যুবক জনি (৩০)। থাইল্যান্ডে প্রায় চার মাস অমানবিক নির্যাতনের পর তাকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানো হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। পরে গুরুতর অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার পেনাং রাজ্যের বুকিত মেরতাজাম এলাকায় তাকে উদ্ধার করা হয়।

সম্প্রতি কুয়ালালামপুর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গত ৩১ আগস্ট কাজী সরোয়ার হোসেন ও মতিউর রহমান ফোনকল ও হেলাল সিকদারের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জনির অসুস্থতার খবর জানতে পারেন। পরে জনির ছোট ভাই আমিনের সঙ্গে যোগাযোগ করে তার অবস্থান ও আশ্রয়দাতার মোবাইল নং সংগ্রহ করেন।

আরিফুল ইসলাম জানান, যোগাযোগের পর অবস্থান নিশ্চিত করে তিনি বুকিত মেরতাজামে গিয়ে জনির সঙ্গে দেখা করেন। সেখানে জনির কাছ থেকে জানা যায়, প্রায় ছয় মাস আগে বাংলাদেশ বিমানবন্দরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় এক অপরিচিত ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে টেকনাফে নিয়ে যান। অভিযোগ, সেখানে একটি দালালচক্রের কাছে তাকে তুলে দেওয়া হয়।

জনির বর্ণনা অনুযায়ী, দালালচক্র তাকে মাছ ধরার নৌকায় করে জোরপূর্বক থাইল্যান্ডে নিয়ে যায়। যেতে অস্বীকৃতি জানালে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়া হয়। থাইল্যান্ডে নেওয়ার পর তার ওপর শারীরিক নির্যাতন চালানো এবং পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ।

পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় নির্যাতনের মাত্রা আরও বাড়ে বলে জনির দাবি। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর তার ওপর আরও নির্যাতন চালানো হয়। প্রায় চার মাস পর তাকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

মালয়েশিয়াতেও তার ওপর নির্যাতন অব্যাহত ছিল বলে অভিযোগ। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জনি। তার শরীরে পচন ধরতে শুরু করলে দালালচক্র তাকে আর্থিকভাবে ‘অকার্যকর’ মনে করে রাতের আঁধারে রোহিঙ্গাদের একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে ফেলে রেখে যায় বলে জনির অভিযোগ।

পরদিন স্বাস্থ্যকর্মীরা তাকে দেখতে পেয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেন এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি ব্যবসায়ীর হেফাজতে জনিকে রাখা হয়। তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে বিশেষ পাস সংক্রান্ত প্রক্রিয়ায় সহযোগিতাও করা হয়।

আরিফুল ইসলাম চৌধুরী জানান, বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা এবং এলাকার কয়েকজনের আর্থিক সহায়তায় শেষ পর্যন্ত জনিকে আজ ৫ সেপ্টেম্বর’২৬ (শনিবার) দেশে ফেরানো সম্ভব হয়েছে। একই ঘটনায় চট্টগ্রামের মোশাররফ নামের আরেক বাংলাদেশি ভুক্তভোগী রয়েছেন বলেও জানান তিনি।

ঘটনাটি মানবপাচার ও বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার ভয়াবহ চিত্র সামনে এনেছে। জনিকে কীভাবে বাংলাদেশ থেকে টেকনাফ হয়ে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হলো, এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



ফেসবুকে আমরা