ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
-ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় প্রায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
  • 60 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর মান্দায় ৩৫ টি পরিবারের লোকজনের চলাচলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা ।

এসময় সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেফালি,শিহাব,হাবিবুর রহমান,সানজিদা এবং আরফান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, পার্শ্ববর্তী ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক,কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ার তমির উদ্দিনের ছেলে আইনুল হক খোকন এবং আবু বক্কর সিদ্দিকি প্রায় ১ বছর যাবৎ বিভিন্নভাবে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন।

এতে করে প্রায় ৩৫ টি পরিবারের লোকজন,স্থানীয় পথচারী,মসজিদের মুসল্লি,শিক্ষার্থী এবং কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদের মধ্যে দুটি পরিবারের লোকজন একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এসব বিষয় নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছেন না ।

এর থেকে পরিত্রাণ পেতে এ মানববন্ধনের আয়োজন করেন তারা। অতিদ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় এলাকাবাসী।

অপরদিকে প্রতিপক্ষের মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

নওগাঁ #

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪