ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

দোয়ারাবাজারের বিভিন্ন বাজারে জমে উঠেছে কোরবানীর পশুর হাট ! 

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ৩, ২০২৫
  • 167 শেয়ার

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

 

 

দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর বালিউরা বাজারে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। ১-২ জুন রোববার নরসিংপুর বাজারে এবং বালিউরা বাজারে সোমবারে পশুর হাট বসে। হাটে তুলনামূলকভাবে দেশীয় গরুর আমদানী বেশি থাকলেও কাঙ্খিত বেচাকেনা হচ্ছে না বলে বিক্রেতারা জানান।

বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাটে গরু নিয়ে আসেন ব্যবসায়ী ও গৃহস্থেরা। বালিউরা বাজার থেকে নরসিংপুর বাজারে পশুর হাট বসে। হাটে সারিবদ্ধভাবে গরু সাজিয়ে রাখেন বিক্রেতারা। দুপুরের দিকে বৃষ্টি কিছুটা থামলে হাটে ক্রেতাদের ভিড় দেখা যায়। হাটে হেঁটে হেঁটে গরু পছন্দ করেন ক্রেতারা। পছন্দ হলে শুরু হয় দামদর কষাকষি। দামে হলে বেচাকেনা হয়। তবে তুলনামূলকভাবে দাম কম থাকলেও কাঙ্খিত বিক্রি হচ্ছে না বলে বিক্রেতারা জানান। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, ঈদের আরো ৫ দিন বাকি রয়েছে। তাই অনেক ক্রেতা এখনো গরু কিনতে চাচ্ছেন না। একদম শেষ সময়ে বেচাকেনা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ক্রেতাদের মধ্যে কয়েকজন জানান, এখনো ঈদের বেশ বাকি আছে। এখন গরু কিনে রাখারই জায়গা নেই। হাটে এসেছি শুধু দামদর জানার জন্য। দাম কম হলে এখন কিনবো, না হলে ঈদের একদিন আগে কিনবো।

হাট ইজারাদারের পক্ষ থেকে জানান, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। গরু প্রতি মাত্র এক হাজার টাকা আসিল ফিস নেয়া হচ্ছে। সর্বনিম্ম ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২- দুই লাখ টাকার মধ্যে প্রতিটি গরু বেচাকেনা হচ্ছে। তুলনামূলক ভাবে গরুর দাম আছে। হাটে গরুর আমদানীর তুলনায় কাঙ্খিত বেচা-কেনা হয়নি। আশা করছি, আগামী বুধবারে ও বৃহস্পতিবারে হাটে বেচাকেনা বাড়বে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪