লেখক: ইঞ্জি: মো: আল-আমিন মোল্যা
বসন্তের বাতাস বয়েছে নদী
প্রিয় সাথী- তুমি কি পেয়েছো
আমি তো তোমার অনুভূতির,
তাই তো- পেলাম না বসন্ত ।
বসন্তের হাওয়া পেয়েছি সেই
কত দিন গত হলো- বসন্তের
হাওয়া চলেছে- টানা দুপাশে,
আজও তোমার অপেক্ষায় ।
মায়াবী- হাওয়া বয়েছে বসন্ত
হাতে হাত রেখে চলো দু-জন
বসন্তের কোকিল ডাকে সে,
খুঁজে কি পাবে পাখি আদৌও।
পাখির গুঞ্জন- তুমি বলে বসন্ত
আহ্ আমি আছি তোমার বসন্তে
হাজার বসন্ত চলে যাবে- পাখি,
তোমারই বসন্ত- তোমার ই রবে।