ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

ডেকোরেটর সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
  • 132 শেয়ার

মো:সাদ্দাম হোসেন ইকবাল,

যশোর জেলা প্রতিনিধি।

 

যশোরের ঝিকরগাছা উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কপোতাক্ষ কমিউনিটি সেন্টারের হলরুমে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভাপতি নুর আলম পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেকোরেটর সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন কেশবপুর উপজেলা কমিটির সভাপতি জিম হাসান, সাধারণ সম্পাদক পবিত্র দত্ত, মনিরামপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অভয়নগর উপজেলা সভাপতি হারেজ বিপ্লব, সাধারণ সম্পাদক নুরুজ্জামান রাজ্জাক, শার্শা উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠান শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ডেকোরেটর এর প্রায় ১৫০ জন মালিক কর্মচারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একমাস পূর্বে ঝিকরগাছা উপজেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪