ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত।

জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১, ২০২৫
  • 126 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

জয়পুরহাটে খালি হাতে আত্মরক্ষার আধুনিক কৌশল রপ্ত করা মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের ১১টি ক্যাটাগরির বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ মার্চ) সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী সিতো-রিউ কারাতে একাডেমি জয়পুরহাট শাখা ও স্থানীয় কিংকুইন কারাতে জিমের যৌথ আয়োজনে শহরের পূর্ব বাজার গাউছিয়া মার্কেটের ২তলায় অনুষ্ঠিত বেল্ট পরীক্ষায় প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন কারাতের জাতীয় ও আন্তর্জাতিক রেফারি ব্ল্যাকবেল্ট ৫ম ড্যান মোঃ বকুল হোসেন। তাকে সহায়তা করেন সিতো-রিউ কারাতে একাডেমি জয়পুরহাট শাখার পরিচালক আমান উল্লাহ আমান।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মজিবুর রহমান, সাংবাদিক আবু রায়হান, সদর থানা নার্সারী স্কুল শিক্ষিকা মোছাঃ মুশফিকা শবনম লীনা, সিনিয়র শিক্ষার্থী মানিক রামসহ অভিভাবকবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪