ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি, একজন আটক।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
  • 147 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান:

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারিকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামিম।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত রুবেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদাদ মোল্লার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শামিম হোসেন মন্ডল গতরাতে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে বসে কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছেলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন হেলমেট পরিহীত ব্যক্তি এসে শামিমকে লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় শামিম চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারিদের ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা হামলাকারি একজনের মধ্যে রুবেলকে আটক করে মারধর করে পুলিশে দেয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি। আহত রুবেলকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম হোসেনের নেতাকর্মীদের অভিযোগ, শামিম হোসেন পাঁচবিবি পৌরসভার আগামী মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তারই শত্রুতার জেরে ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত চলছে। তদন্তের পর হামলার প্রকৃত কারণ বলা যাবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪