ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত।

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • 76 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”- স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপি ৩৫টি ইভেন্টে অন্তঃ ও বহিঃ ক্রীড়াসহ “বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫” আয়োজন করে। এ উপলক্ষে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আ.জ.ম. রুহুল কাদীর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। কলেজের সকল শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক পরিষদের সম্পাদক, উদযাপন কমিটির আহ্বায়কসহ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪