ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 89 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস। মঙ্গলবার (০২ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদোর সাথে মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন। পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোদ্ধা। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্র্যাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় স্থানীয় পত্রিকার সম্পাদক বিভিন্ন টেলিভিশন জাতীয় পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা সংবাদ কর্মীরাসহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪