September 21, 2026, 4:05 pm
শিরোনাম:
পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা টেকনাফে পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ নাসিরনগরে হাত, মুখ ও শরীরে কসটেপ মোড়ানো লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি  দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র পদে জনগণের দোয়া চেয়েছেন বজলুর রহমান নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

Reporter Name

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

 

শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সনাতনী বন্ধুমহল’-এর আয়োজনে অনলাইনভিত্তিক গীতা পাঠ কার্যক্রম ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ, নন্দীরহাটস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম—চট্টগ্রাম কেন্দ্রে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্যমতে, ২০২৩ খ্রিস্টাব্দ থেকে অনলাইনভিত্তিক ‘গীতারধ্বনি’ গীতা পাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। ক, খ, গ ও ঘ—এই চারটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গীতাপাঠের মান, শুদ্ধতা, উপস্থাপন এবং গীতার শিক্ষার প্রতি আন্তরিকতার ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে সেরা ১০ জন করে মোট ৪০ জন বিজয়ী নির্বাচিত হন। অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য শুধু নতুন প্রজন্মকে গীতাপাঠে উৎসাহিত করা নয়; বরং শ্রীমদ্ভগবদ্গীতার অমৃতবাণী জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও প্রয়োগের অনুপ্রেরণা সৃষ্টি করা। সত্য, ন্যায়, কর্তব্যনিষ্ঠা, ভক্তি, জ্ঞান, আত্মসংযম, সমভাব, নির্ভয়তা, অহংকার ত্যাগ এবং সকল সৃষ্টির প্রতি মঙ্গলভাব—গীতার এসব শিক্ষা নতুন প্রজন্মের জীবনচর্চায় ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তারা আরও বলেন, গীতার আলোয় আলোকিত, মানবিক, নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার এটি একটি ক্ষুদ্র প্রয়াস। গীতার জ্ঞানকে শুধু পাঠের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে এর ইতিবাচক মূল্যবোধ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর ল্যাবরেটরি লিমিটেডের পরিচালক ড. শ্রী বরুণ কান্তি সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম (চট্টগ্রাম কেন্দ্র)-এর ট্রাস্টি শ্রী দিলীপ চক্রবর্তী, পরিচালনা পরিষদের সহ-সভাপতি শ্রী রতন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা শাখার সভাপতি শ্রী অরুণ পালিত বাসু, সাধারণ সম্পাদক শ্রী সুমন দাশগুপ্ত, নিউলাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শ্রী অঞ্জন দাশ, ডাবুয়া হলদিয়া যুগল সংঘের সাধারণ সম্পাদক শ্রী লিংকন তালুকদার এবং অধীর শীল।

অনলাইনভিত্তিক ‘গীতারধ্বনি’ গীতা পাঠ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং গীতানুধ্যায়ী ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ।

এ ছাড়া বিচারকমণ্ডলীতে ছিলেন বাগীশিক হাটহাজারী পৌর সংসদের সাধারণ সম্পাদক জুয়েল কান্তি ধর এবং ফটিকছড়ির বিশিষ্ট গীতাপাঠক ও সংগীতশিল্পী শ্রী বিনয় দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গীতারধ্বনি’র সভাপতি আকাশ দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপ্পা দাশ।

এ সময় টিটু দাশ, জয় দাশ, পুজন দত্ত, পংকজ নাথ, রাজু পাল, হিরু ভট্টাচার্য, আশু নাথ, রাকেশ ঘোষ, নিশু দে, নয়ন দাশ, দীপ্ত ধর, দীঘি ঘোষসহ ‘সনাতনী বন্ধুমহল’-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক ‘সনাতনী বন্ধুমহল’ জানায়, গীতার জ্ঞান ও মানবিক শিক্ষাকে নতুন প্রজন্মের মাঝে আরও বিস্তৃত করার ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানে ৪০ জন বিজয়ীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে গীতার আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত হন। পরে উপস্থিত ভক্ত ও অতিথিদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা