আব্দুস সামাদ,রংপুর বিভাগীয় প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পিছনে সুপারি বাগানে দীর্ঘদিন যাবত ৪/৫ টি জুয়ার আসর চলছিলো। উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এখানে সমবেত হতো জুয়া খেলতে। জুয়ার পাশাপাশি মাদক সেবন করা হতো। মাদক, চোরাকারবার ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় উক্ত জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম ।
এসময় ০৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১১০০/- টাকা, ০৩ টি বাটন মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার ও পালিয়ে যাওয়ার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, ভূরুঙ্গামারী বাগভান্ডার এলাকার মোঃ ময়নাল হক (৬৫),মোঃ মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার মোঃ গাজীউর রহমান(৪৭) ও বাগভান্ডার এলাকার মোঃ নজরুল ইসলাম (৪১)।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৪ জন জুয়াড়ি কে জুয়া খেলা অবস্থায় হতেনাতে গ্রেফতার করা হয়। এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।