ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

কালিয়া মৎস্য অফিসে ব্যবসায়ীদের মাঝে মাছ সংরক্ষণের জন্য বক্স বিতরণ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 145 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের কালিয়ায় মাছ সংরক্ষণের জন্য স্থানীয় ৪০ জন মাছ ব্যবসায়ীর মাঝে এসএস কাভার্ড ইনসুলেটেড বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের আওতায় এ বক্সগুলো বিতরণ করা হয়, যাতে মাছ পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা যায় এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হতে পারেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ হাসান উসমানী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মুমিন।

মৎস্য বিভাগ জানায়, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মৎস্যখাতকে সহায়তা করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪