ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

কাজিপুরে সোনামুখী বাজারে দুই দোকানে চুরি

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ৩০, ২০২৫
  • 143 শেয়ার

অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পশ্চিম বাজারে এবটি মুদি দোকানে ও একটি চাতাল ঘরে চুরির ঘটনা ঘটেছে।চোরেরা ব্যবসায়ী আল মামুন তরুর ভাড়া নেয়া গুদামঘরের তালা কেটে ভিতরে ঢুকে ৫০ বস্তা ভুট্টা ও একটি নলকূপের মাথা নিয়ে গেছে।

একই রাতে মুদি ব্যবসায়ী মামুন হাসানের টিনের ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে নগদ অর্থ ও দামী সব মসলার প্যাকেট নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময়ে এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মামুন হাসান জানান, প্রচন্ড বৃষ্টির কারণে দ্রুত দোকান ঘর বন্ধ করে চলে গেছি। এসময় ক্যাশে ১৫ হাজার টাকা ছিলো।

শুক্রবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা টের পাই।এদিকে ব্যবসায়ী তরু জানান, আমার ভাড়া নেয়া গুদামে ৫০ বস্তা ভুট্টা ছিলো। চোরের দল তালা কেটে ভিতরে ঢুকে সব নিয়ে গেছে। শুক্রবার সকালে এসে আমি ঘটনাটি টের পাই।কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪