ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

কক্সবাজারে পুলিশসহ মাদক কারবারি আটক-৩

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
  • 108 শেয়ার

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজারের রামু থানার ওয়ারলেস অপারেটর কনস্টেবল সহ তিনজনকে ইয়াবা সহ আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৭হাজার ৫০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

১৫ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে এগারোটার দিকে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল রামুর ফতেখাঁরকুলের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়ার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজানের বাইন্যারহাট ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। খবর পেয়ে গোপন সম্পদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে ৭হাজার ৫০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জানা গেছে সৌদি প্রবাসী মুবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগম (বলতিনি)’র মালিকানাধীন ভাড়া বাসায় পুলিশ
কনস্টেবল জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
অভিযান চলাকালে তার ওই ভাড়া বাসায় ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিদেশী মদের খালি বোতল দেখা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪