ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় ঝিনাইদহ হাইওয়ে পুলিশের হাতে কট

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
  • 67 শেয়ার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :

মঙ্গলবার (৪ঠা সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-খুলনা হাইওয়ে থেকে তাকে আটক করা হয়। আটক সিদ্দিক ঢাকার কেরানীগঞ্জের আলী হোসেন ব্যাপারীর ছেলে।

ভুক্তভোগী চালক টুটুল হোসেন জানান, সকালে মাগুরা সদর হাসপাতাল এলাকা থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কলেজপাড়া যাবার কথা বলেন এক ব্যক্তি। গন্তব্যে পৌঁছালে চক্রটি সুকৌশলে তার ইজিবাইক ছিনতাই করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকে জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় ভুক্তভোগী ও ট্র্যাকার কোম্পানির সহায়তায় হাইওয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ইজিবাইক উদ্ধারসহ হাতেনাতে ছিনতাইকারীকে আটক করা হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “আমরা ইজিবাইকটি উদ্ধার করেছি এবং অভিযুক্তকে আটক করেছি। সে অপরাধের কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪