September 22, 2026, 3:39 am
শিরোনাম:
পিতৃ-শূন্যতা ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি

Reporter Name

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়।

 

জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন,সরকার যা কিছু দেয় সবকটি উপজলায় আমরা সমভাবে দিতে চাই। এরপরও আমরা সবাইকে একটু করে দেওয়ার চেষ্টা করি।আপনারা যারা এসেছেন সবাই কিন্তু মানুষ গড়ার কারিগর।তাই আপনাদের দায়িত্ব হচ্ছে সুন্দর করে শিক্ষার্থীদেরকে এমন ভাবে শিক্ষিত করে তুলবেন,যাতে জাতীর মেরুদন্ডটা ঠিক থাকে।শিক্ষার্থীরা যদি ভাল ফলাফল করে গোটা উপজেলায় তা ছড়িয়ে পড়ে। কাজেই সবাই বাচ্চাদের প্রতি আন্তরিক হবেন এবং লেখাপড়ার পাশাপাশি নীতি ও নৈতিকতা শিখাবেন।অনৈতিক শিক্ষা কখনও একটা ভাল জাতি উপহার দিতে পারেনা।নৈতিক শিক্ষা ছাড়া আমরা যতই শিক্ষা দেই,সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে যায়।তাদের অনৈতিকতার কারনে একটা পরিবার,জাতী ধ্বংসের পথে চলে যায়।

বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের মধ্যে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর পরিচালনায় ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছোবহান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমান বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া,বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম,খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান ও অতিথিগণ।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় আসা উপলক্ষে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান পৌরসভার অন্তরগত রামসুন্দর সরকারি অগ্রগামি উচ্চ বিদ্যালয় ও হযরত ওমর ফারুক রা: একাডেমী পরিদর্শন করেন এবং প্রতিষাটান গুলো সমস্যা ও সম্ভাবনার খুজ খবর নেন এবং প্রতিষ্টানের পক্ষ থেকে ফুল দিয়ে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান কে বরণ করা হয়।

 

মোঃ আফজাল মিয়।

সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা

বিশ্বনাথ পৌরসভা

মোবাঃ ০১৭২৬৬৬০০০০।



ফেসবুকে আমরা