ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর: জনগণের টাকায় অনিয়ম চলবে না’—তানোরে রাস্তা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এমপি মুজিবুর রহমানের কড়া হুঁশিয়ারি: ‎ সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমের বিপ্লব: কুয়েত প্রবাসীর বাগানে ঝুলছে হিমসাগর-ফজলি স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

সংসদে কোরআনপন্থী লোক পাঠাতে হবে, কোটালীপাড়ায় ওলামা মাশায়েখ সম্মেলনে বক্তারা।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 41 শেয়ার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:-

শেখ কামরুজ্জামান (রানা)

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকলে উপজেলার শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলনে বাংলাদেশ মজলিসুল মোফাসীরিনের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর ও গোপালগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী এম এম রেজাউল করিম।
কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর মো: সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলনে গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, সেক্রেটারী মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কোটালীপাড়া পৌর সভাপতি মাওলানা আনসার আলী, মাওলানা আসলাম উদ্দিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাদ আহম্মেদ, মাওলানা মাসুকুর রশিদ, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আবুল বাসারসহ বিভিন্ন ইসলামীক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ বলেন, আল্লাহর কোরআনের আইন কায়েম করতে হলে সংসদে কোরআনপন্থি লোকদের পাঠানো লাগবে। কোরআনে চোরের বিচার হাতকাটা। এই আইন বারবার পড়লে হবে না। আইন বাস্তবায়ন করতে হবে। সংসদে কোরআনপন্থি লোক থাকলে তখনই এই আইন পাশ হবে। ’৫৪ বছর পর সুযোগ এসেছে। এবার সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার ইচ্ছা যাকে ভোট দিবে। ভোট হলো গণতান্ত্রিক পদ্ধতি। এই ভোট জায়েজ কি নাজায়েজ আমাদের নতুন করে বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের মাধ্যম ছাড়া এ দেশে পরিবর্তন আনা সম্ভব নয়। এই ভোট যেন সুন্দর হয়, সুষ্ঠ হয়, গ্রহণযোগ্য হয় এজন্য ওলামায়ে কেরামগণ চেষ্টা করছেন। বাংলাদেশে এখন ৩১ টি নিবন্ধিত দল। এর মধ্যে ২৬টি দল এক হয়েছে। নির্বাচন সুষ্ঠ করার জন্য পিআর পদ্ধতির কোন বিকল্প নাই।

গোপালগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী এম এম রেজাউল করিম বলেন, আল্লাহর দ্বীন ছাড়া যারা অন্য কোন আদর্শ প্রতিষ্ঠা করতে চায় তাদের পরিচয় হচ্ছে তারা মুসলিম নয়। জাতীর এই ক্রান্তিলগ্নে একটি গোষ্ঠি ভেদাভেদ সৃষ্টি করছে। হলুদ খামের লোভে কাঁদা ছোড়াছুড়ি করছে। এরা জাতীর শত্রু। এরা জাতির বেইমান। এরা শাহাবাগী। এঁদেরকে চিহ্নিত করতে হবে জাতির কাছে। আলেম ওলামাদের এমন ভূমিকা পালন করতে হবে যাতে আর কোন আলেম ওলামাদের প্রতি কোন অত্যাচার নির্যাতন করার দূর্বিসাহস কেউ দেখাতে না পারে। এজন্য আলেম সমাজকে নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য আগামী পার্লামেন্টকে একটি কোরআনি পার্লামেন্ট করার জন্য সকল ওলামাকেরামদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

# শেখ কামরুজ্জামান (রানা)
০১৭১৮০৬৬০১৮
১৭/১০/২৫ ইং

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪