ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড

রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার প্রচারে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কানাইঘাটে লিফলেট বিতরণ:

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
  • 99 শেয়ার

মুমিনুল ইসলাম মনিয়া

কানাইঘাট উপজেলা প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচার ও জনসম্পৃক্ততা বাড়াতে কানাইঘাট উপজেলার ২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়ন স্থানীয় সুরইঘাট বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আশিক উদ্দিন চৌধুরী। তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের অঙ্গীকার সম্পর্কে অবহিত করেন।

আশিক উদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা হলো জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।”

কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ, একাধিক ইউনিয়ন বিএনপি’র সভাপতি, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যায় নেতাকর্মীরা সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশ নেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

এলাকার নেতাকর্মীরা জানান, রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে তারা ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের আশা, এই প্রচারণার মাধ্যমে জনমত আরও সুসংহত হবে এবং গণতান্ত্রিক আন্দোলন বেগবান হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪