বেতাগী অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিবেদিত একজন বিশ্বস্ত সেবাকর্ম
বেতাগী (বরগুনা):
জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মানবিক মনোভাব ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন মোঃ সাইফুল ইসলাম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক অনুমোদিত দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে তিনি একজন নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর BNMC রেজিস্ট্রেশন নং: ৬০৭।
স্থানীয় জনগণের আস্থা অর্জনকারী এই কমিউনিটি প্যারামেডিক জরুরি চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, জীবনরক্ষাকারী প্রাথমিক সেবা, রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, টিকাদান সচেতনতা এবং স্বাস্থ্যপরামর্শে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। প্রতিদিন সাধারন মানুষের জন্য তাঁর সেবামূলক উপস্থিতি স্থানীয় স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনেছে।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের আহবায়ক জনাব আবু হানিফ বলেন—
“কমিউনিটি প্যারামেডিকরা মাঠপর্যায়ে জনগণের সবচেয়ে নিকটস্থ স্বাস্থ্যসেবাকর্মী। সাইফুল ইসলামের মতো নিবেদিত সদস্যরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। আমরা তার সাফল্য ও মানবিক অবদানকে সাধুবাদ জানাই।”
নিজেদের দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মোঃ সাইফুল ইসলাম বলেন—
“অসহায় মানুষের চিকিৎসা সেবাই আমার দায়িত্ব—আমি জনগণের পাশে আছি, পাশে থাকব।”
📍 চেম্বার: মোল্লার বাজার, বেতাগী, বরগুনা
স্থানীয়দের বিশ্বাস, মাঠপর্যায়ের কমিউনিটি প্যারামেডিকরা আরও এগিয়ে এভাবে কাজ করলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, গতি এবং জনগণের বিশ্বাস আরও সুদৃঢ় হবে।