ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ৯ সদস্যের রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ঐক্য সুদৃঢ়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী

বগুড়া-২ (শিবগঞ্জ): ধর্ম নিয়ে ভন্ডামির দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ- মীর শাহে আলম

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 211 শেয়ার

মোঃ মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

‘কর্মী সভায় মাঝিহট্ট ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৫ হাজার নেতা-কর্মীর বিএনপিতে যোগদান’

২৮ অক্টোবর-২০২৫, মঙ্গলবার, বিকাল ৪ টাঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলমের পাশে থাকার অঙ্গীকার জানাতে মাঝিহট্ট ইউনিয়নের কর্মীসভায় অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। এসময় মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানা প্রায় ৫ হাজার নেতা-কর্মী ও সমর্থক নিয়ে মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বিকেল ৪ টায় মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মীর শাহে আলম কর্মীসভায় আসবেন—এ খবর ছড়িয়ে পড়তেই ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা থেকে মানুষ মাঠে ভিড় জমাতে থাকেন। এতে কর্মীসভা মহা সমাবেশে রুপ নেয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান, আর প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম।

বক্তব্যে মীর শাহে আলম বলেন, এই জনসমাগম প্রমাণ করে—শিবগঞ্জের মানুষ এখনও শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের আহ্বানে মানুষ ঐক্যবদ্ধ।
তিনি এসময় আরো বলেন, পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ভন্ডামির দিন শেষ, পুরো দেশ ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ এখন সচেতন, জামায়াতের ভন্ডামি মানুষ ধরে ফেলেছে।
সভাস্থলজুড়ে ছিল বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক নিয়ে সজ্জিত উৎসবমুখর পরিবেশ। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুপে হাজির হয় শিশু তুবা জান্নাত। যা সমাবেশের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪