ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল এসপির ছবি ও নাম ব্যবহার করে প্রতারণা: ধরা পড়লো ‘ডিজিটাল প্রতারক’ অন্তর! একান্নবর্তী পরিবারের বিদায়, যান্ত্রিকতার গহ্বরে আমাদের সামাজিক শেকড় চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৪টি স্বর্ণের বার ও টুকরাসহ পাচারকারী আটক টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২

ঠাকুরগাঁওয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 83 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে “জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে দিনাজপুর জেলা বিএনপি টিম।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, গেষ্ট অব অনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল, বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক, মো: আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হাজারও দর্শক-সমর্থক ও অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে আগত প্রধান অতিথি, গেষ্ট অব অনার সহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পরিচালনা কমিটির সদস্যগণ। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে “দিনাজপুর জেলা বিএনপি” দল টাইব্রেকারে ৪-২ গোলে ”রংপুর মহানগর বিএনপি” দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। উল্লেখ্য, টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি টিম অংশগ্রহণ করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪