ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুল হোস্টেলে ছাত্রকে পিটিয়ে হত্যা: অধ্যক্ষসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভায় শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার আহ্বান উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাদা ইয়াবা বিরোধী অভিযান: নোয়াখালীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী গাবতলী উপজেলা শাখা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
  • 99 শেয়ার

হাবিব (গাবতলী) বগুড়া :

 

গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: আব্দুল হাকিম সরকার ( নায়েবী আমীর, বগুড়া জেলা পূর্ব)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: আব্দুল মজিদ ( সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোর্শেদূর রহমান (নায়েবী আমীর গাবতলী উপজেলা জামায়াত), সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ পুটু,ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুব বিভাগের সভাপতি সাকিরুল ইসলাম এবং উপজেলা কর্মপরিষদবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আব্দুল হাকিম সরকার বলেন, দেশের মানুষের কথা ভেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবী পেশ করেছে।জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, জুলাইয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বিচার নিয়ে তালবাহানা চলবে না,তিনি বলেন জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের সকলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি মাওলানা আব্দুল মজিদ বলেন, আমরা সকল দলকে দেখেছি এবার দাড়িপাল্লা মার্কার বিজয় দেখতে চাই। দেশে সৎ লোকের শাসন চাই।আমরা দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই।

এছাড়াও উক্ত মিছিল পূর্ব বিক্ষোভে স্থানীয় নেতৃবৃন্দরাও আলোচনা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪