ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 7 শেয়ার

মমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিদিনি বদলায়, উন্নত থেকে উন্নততর হচ্ছে, আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও জেলার ৬ হাজার ৫শ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, চীন এখন সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। চীন বিভিন্ন দেশের মত বাংলাদেশকেও উন্নয়নের ক্ষেত্রে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তারা সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, কোন জাতি কখনও এমনি এমনি উন্নত হতে পারে না, চীন যে উন্নত হয়েছে সেটা নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে আরও বেশি উন্নত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সাথে কাজ করতে চান, শিশুদের আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং শিশুদের উন্নত করতে চান। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো কাজ হাতে নিয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪