ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ঐক্য সুদৃঢ়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশ

সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর:

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 16 শেয়ার

সীমান্ত থেকে উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী বৃদ্ধের ৪ দিন পর মিলল পরিচয়; পরিবারের কাছে হস্তান্তর:

‎আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

‎১৯ জুন ২০২৬ তারিখ ধামইরহাটের চকিলাম বিওপি সীমান্ত এলাকা থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক উদ্ধার হওয়া এক বৃদ্ধ নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। পরবর্তীতে উক্ত বৃদ্ধ কে বিজিবি থানায় জমা দেন। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে তিনি বৃদ্ধের পরিচয় শনাক্তকরণ ও মানবিক সহায়তার জন্য ধামইরহাট থানার ওসিকে বিশেষ নির্দেশনা দেন। বিষয়টি নিয়ে পুলিশ সুপার বর্ডার গার্ড বাংলাদেশ পত্নতলা ব্যাটেলিয়ান কমান্ডিং অফিসার মহোদয়ের সাথেও কথা বলেন।

‎গত পরশুদিন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের রাতে থানা পরিদর্শনের সময় ওই বৃদ্ধকে ও দেখতে পান, সেই সাথে তার শারীরিক সুস্থতার খোঁজখবর নেন। পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার ওসি মোঃ মিন্টু রহমান বৃদ্ধকে থানায় রেখে চার দিন ধরে তাকে আশ্রয় প্রদান করেন। পাশাপাশি পরিচয় উদ্ঘাটনের জন্য পিবিআই এর মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃদ্ধের পরিচয় শনাক্ত করাহয় ।

‎বৃদ্ধের নাম মো: সাখাওয়াত হোসেন ওরফে মোকারম (৬৭)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফাজিলপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে। বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে ৪ দিন পরে অদ্য ১৯/০৬/২৬ তারিখ বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী সাখাওয়াত হোসেনকে তার গ্রাম প্রতিবেশী আত্মীয় এর কাছে হস্তান্তর কর হয়।

‎জানা যায় তার পরিবারে বৃদ্ধ স্ত্রী ছাড়া তার আর কেউ নেই তিনি গত তিন মাস পূর্বে হঠাৎ হারিয়ে যায়। মানসিকভাবে অসুস্থ বৃদ্ধ সাখাওয়াত হোসেনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪