রিপন রায়
প্রতিনিধি, বটিয়াঘাটা, খুলনা
মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও ডাকাতি বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেছেন, ‘সমাজ থেকে এসব অপরাধ নির্মূল না করতে পারলে আমরা কেউ নিরাপদ নই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।’
গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বটিয়াঘাটা থানা চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নিজেদের সুরক্ষা ও সুন্দর সমাজ গড়তে পুলিশ ও জনতাকে এক কাতারে শামিল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত অপশক্তিকে রুখে দেওয়া কঠিন।’
থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই রবি শংকর।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) শাহীনুর রহমান গোলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, যুগ্ম আহ্বায়ক লিটন হাওলাদার, ইউনিয়ন বিএনপি নেতা রুহুল মোমিন লিটন, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহলদার, জামায়াত নেতা আল আমীন গোলদার, বিএনপি নেতা সুদীপ্ত মল্লিক।
সাংবাদিকদের মধ্যে এস এম এ ভূট্টো, গৌরদাস ঢালী, আরিফুজ্জামান দুলু, শাওন হাওলাদার, গাজী তরিকুল ইসলাম, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ এবং মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যা রত্না অধিকারী, অশোক কুমার মন্ডল ও কার্তিক মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।