রায়গঞ্জ -সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-মো: সিমান্ত তালুকদার
উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনার প্রতিযোগিতা “Startup Science Project and Innovation Idea Showcasing Program”-এ ধারাবাহিক সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ধানগড়া হাই স্কুলের দল। তাদের প্রকল্পের নাম “BengalTori”।
গত ১২ জুন অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে ধানগড়া হাই স্কুলের এই দল। ওই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।
এরপর ১৪ জুন অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও জেলার বিভিন্ন স্কুল ও কলেজকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে দলটি। এই সাফল্যের মাধ্যমে তারা সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
আগামী ২৮ জুন ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৬৪টি দল এতে অংশ নেবে। দলটির সদস্যরা জানান, অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এবং তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগও থাকতে পারে।
দলটির টিম লিডার হলেন ওয়ারিদ আব্দুল্লাহ। অন্যান্য সদস্যরা হলেন:
ফারহান নাদিম ওহী
তাসিন তাহমিদ
এছাড়া দলটির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় রয়েছেন আব্দুর রাজ্জাক স্যার এবং মোহাম্মদ আলী স্যার।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় “BengalTori” প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করতে পেরে দলটির সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।