ঢাকা   ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সময় ও প্রকৃতির মিলনক্ষণে নতুন অঙ্গীকার বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত। দুবাইতে গ্রেফতার হওয়া সাবেক পুলিশের সাবেক (আইজিপি)দুবাইয়ে একটি আদালতে আগামী কাল জামিন আবেদন করা হবে নবীগঞ্জে আরএফএল কোম্পানির শ্রমিকে বেধড়ক দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আহত করে হাসপাতালে! মারধর ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের! কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, জড়িতদের শাস্তির দাবি মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসপি তাজুলের ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বাঘাইছড়িতে নেটওয়ার্ক সংকটে জীবনের ঝুঁকি, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের শাহজাদপুর উপজেলার যূবক ও ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থী চট্টগ্রামে গিয়ে নিখোঁজ। সাংবাদিকদের পরামর্শ শুনলেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন- রাউজানে জেলা শিক্ষা অফিসার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 7 শেয়ার

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম প্রতিনিধি:-

 

 

সুদীর্ঘ কর্মজীবনের অসংখ্য স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা, শিক্ষার্থীদের অকৃত্রিম শ্রদ্ধা আর এলাকাবাসীর সম্মান সঙ্গে নিয়েই অবসরে গেলেন রাউজান কদলপুর আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক। তাঁর বর্ণাঢ্য শিক্ষা জীবন ও বিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তার অবসরজনিত বিদায় উপলক্ষে ১৫ জুন সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীনের সভাপতিত্বে, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, কদলপুর আমির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. আনোয়ার হোসেন বাচলুর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নূর নবী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মোহাইমেন, মো. আবদুল মমিন, জিশা চাকমা, সীমা রাণী সেন, তাসমিন আখতার কাকলী, মোহাম্মদ ইকবাল মাতব্বর, মোহাম্মদ নাজিম, মো. রহমান, মো. শফি এবং মো. ইলিয়াছ মিয়া।
দক্ষিণ রাউজান সহকারী শিক্ষক সমিতির সভাপতি পবন চক্রবর্ত্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহ হানিফ।
এতে প্রধান অতিথি বলেন ‘একজন গুণী-আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি সুস্থপ্রজন্ম গড়ে তোলেন। মোহাম্মদ রফিক তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও সমাজ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মোহাম্মদ রফিক সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার দীর্ঘ কর্মজীবনে আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিক সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে সমাগত সকলে।

 

এ সম্পর্কিত আরো সংবাদ

ছাতকে শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন সেলিম মাহবুবঃ ছাতকে সড়ক দূর্ঘটনায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমা গুরুত্বর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্র, ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও কর্মসূচি পালন করা হয়, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল’র পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিবেশ চক্রবর্তী, আবুল কালাম, সুব্রত দাস, লায়লা আঞ্জুমান আরা, তন্ময় চৌধুরী তপু, ১০ ম শ্রেণীর ছাত্রী শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পৃহা, দেবযানী রায়, ১০ ম শ্রেণীর ছাত্র সুজন বর্মন স্নেহ, এসময় শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর হাজি ছালেক মিয়া, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ঐক্যব্দ্ধ ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য, আইনজীবী সানী দাস, এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী আমির জাহান, যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন, রুমন আহমদ, জিয়াদ আহমদ, আশরাফুল হক খেলন, জয়নাল আবেদীন রফিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও ছাতকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাতক শহরের নিরাপদ চলাচল, ফুটপাত দখল মুক্ত এবং অপ্রাপ্ত বয়স্ক, নেশাগ্রস্হ চালকদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থী, শিশু, পথচারী ও ব্যাবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন’র সাথে এক মতবিনিময় করেন তার কার্যালয়ে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাৎক্ষণিক পাচঁ হাজার টাকা প্রধান করা হয়েছে। আগামী ২০ জুন ছাতক সচেতন নাগরিকদের সাথে এক আলোচনা সভার আহব্বান করা হয়েছে।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪