November 8, 2026, 1:26 pm
শিরোনাম:
বাগমারায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে স্মরণকালের বৃহৎ র‍্যালি,সমাপনী বক্তব্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ।  বিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ী সমাবেশ, র‍্যালী ও আলোচনা সভা বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পাটগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার  আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: শিক্ষকের গ্রেফতার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অভিভাবকদের মানববন্ধন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ। 

Reporter Name

এম আর সজিব, সুনামগঞ্জ :

 

দীর্ঘ দেড়যুগ প্রতিক্ষার পর অবশেষে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ রাজস্ব আয়ের ভান্ডারখ্যাত সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ছে জেলাজুড়ে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেসার্স মোস্তাক এন্ড ব্রাদার্স-এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ। সফল এই ব্যবসায়ী পরপর ৪ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা অর্জন করেছেন। ব্যবসায়িক অঙ্গনে বিনয়ী, নিরহংকার ব্যক্তি হিসেবে পরিচিত মোস্তাক আহমেদ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সম্প্রতি।

 

নির্বাচনে প্রার্থীর বিষয়ে জানতে চাইলে মোস্তাক আহমেদ বলেন, ব্যবসায়ী সংগঠন কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি ব্যবসায়ীদের অধিকার রক্ষা,পারস্পরিক সহযোগিতা,ঐক্য ও কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রম গতিশীল করাসহ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য-সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করব বলে জানিয়েছেন তিনি।

 

প্রসঙ্গত, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ অধীন (বড়ছড়া-চারাগাঁও, বাগলী) শুল্কস্টেশন থেকে প্রতিবছর হাজার কোটি টাকার উপরে রাজস্ব পায় সরকার। অপরদিকে শুল্কস্টেশন কেন্দ্র করে অর্ধ সহস্রাধিক শ্রমিকের কর্মসংস্থানের সুবিধা তৈরি হয়েছে।



ফেসবুকে আমরা