মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
শনিবার (৭ নভেম্বর) বাগমারা উপজেলার ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন সরকার। তিনি তিনবারের নির্বাচিত ইউপি সদস্য, সাবেক সভাপতি ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন যুবদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জিল্লুর রহমান, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান রাহু এবং ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ দেলসাদ হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ হাতেম আলী, ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমানত আলী, ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাদমান সামি রুশো, সিনিয়র সহ-সভাপতি মোঃ রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ৭ নম্বর বাসুপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ রানা, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহবুবুর রহমান, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাসিমা খাতুন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শিপ্রা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মেধা, কারা নির্যাতিত নেতা আমানুল্লাহ আমান, বিশেষ অতিথি আশিকুর রহমান রাজু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, বাসুপাড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আফতাব হোসেন বিশু, যতীনগঞ্জ হাট কমিটির সভাপতি মোঃ জনাব আলী, বিএনপি নেতা মাহবুবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি এম.এ. নালী, ছাত্রনেতা মাজিদুর রহমান এবং তরুণ প্রজন্ম দলের নেতা আব্দুল হাকিমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামাল হোসেন। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক আনিসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। এ দিনের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার ও প্রত্যাশা পূরণে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।