November 8, 2026, 3:13 pm
শিরোনাম:
শিলমান্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে জোর আলোচনায় মোঃ মিরাজুল হক প্রধান বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বাগমারায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে স্মরণকালের বৃহৎ র‍্যালি,সমাপনী বক্তব্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ।  বিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ী সমাবেশ, র‍্যালী ও আলোচনা সভা বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পাটগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

Reporter Name

*লুৎফর সিকদার* গোপালগঞ্জ:

 

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কৌশিক আহম্মেদ।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন… গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।

 

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।



ফেসবুকে আমরা