তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী
আসন্ন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন স্থানীয় যুব নেতা ও সমাজসেবক মোঃ মিরাজুল হক প্রধান। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
মোঃ মিরাজুল হক প্রধান নরসিংদী সদর উপজেলা জাসাস-এর সহ-সভাপতি, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, শিলমান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখেরচর বাজার বাবুর হাট পশ্চিম সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সক্রিয় উপস্থিতি তাঁকে ভোটারদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।
নির্বাচনী অঙ্গীকার হিসেবে তিনি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা ও কৃষকদের সার্বিক সহায়তা প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার পরিকল্পনা তুলে ধরেছেন। ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গঠনের লক্ষ্যে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।