মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৫/১১/২০২৬ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জননেতা মো. রুহুল আমিনকে সংবর্ধনা প্রদান করেছে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আজ বৃহস্পতিবার বেলা ১২:০০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাখাওয়াত হোসেন
উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল জব্বার
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মাহফুজুর রহমান
ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. আজিম খান
আন্দুলবাড়ীয়া কলেজের সভাপতি মো. সাইদুর রহমান বাবু
কলেজের অধ্যক্ষ জনাব এম এম এনায়েতুল হক
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হাসিবুল হাসান শান্ত
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো. ছাইদুর রহমান
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জোরালো দাবি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, “বিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে।”
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে বলীয়ান হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত ও সমাপনী বক্তব্য দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।