August 20, 2026, 7:14 pm
শিরোনাম:
এমপি দিপু ভুঁইয়ার পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন / সিয়াম খাঁন ঝিনাইদহে মহিলা কলেজ পাড়ায়,বন্ধুর হাতে, বন্ধু খুন  শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ দাউদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুইয়ার পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী সদর চিনিশপুরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত। টান বাজারে পৌনে এক কোটি টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস!  সাতক্ষীরার কালীগঞ্জে সাইবার দলের কমিটি ঘোষণা সভাপতি নির্বাচিত হলেন নলতার কৃতি সন্তান শেখ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি।  রিলাক্স আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ১২ *মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম* *নিজস্ব প্রতি হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিদেশি ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

Reporter Name

আবু মুসা , টেকনাফ, কক্সবাজার।

 

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে।

এর ভিত্তিতে ১৯ আগস্ট রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে প্রবেশ করে। পরে চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল (ম্যাগাজিনসহ), একটি ৯ মিমি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা