November 7, 2026, 12:16 pm
শিরোনাম:
সৎ ও আমানতদার নেতৃত্ব ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন অসম্ভব’ মাওলানা দিলওয়ার হোসেন  ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিবাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? স্মার্ট ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউনিয়নে রাজু আহমেদের রেকর্ডভাঙা মোটরসাইকেল শোডাউন: সাধারণ মানুষের ঢল নাসিরনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ‎ ২২ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার আপন দুই ভাইবোন অবসরকালীন পরকীয়া ও সামাজিক বাস্তবতা: আফসানা আক্তার আফসুর বিস্ফোরক লেখা ঘিরে আলোচনা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় রুপি, ইয়াবা, মোটরসাইকেল ও নগদ অর্থসহ আটক ১ কালিগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ ১ নারী ও চোরাই সাইকেল সহ ১ জন যুবককে গ্রেফতার করেছেন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক:
সংবাদ সংগ্রহ বা পেশাগত দায়িত্ব পালনের বাইরেও যে মানবিক সম্পর্ক গড়ে উঠতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এটিএন বাংলার সাংবাদিক আলী আজগর ইমন এবং ‘বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’-র প্রতিষ্ঠাতা ‘মানবিক শওকত’।
​সম্প্রতি এটিএন বাংলার সাংবাদিক আলী আজগর ইমন নিঃস্ব ও বেওয়ারিশ মানুষের পরম আশ্রয়স্থল ‘বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’-তে পরিদর্শনে যান। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মানবিক শওকতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই সহৃদয় মানুষের এই আবেগঘন ও কাকতালীয় সাক্ষাতের মুহূর্তটি যেন মানবতার এক অনন্য মেলবন্ধন তৈরি করে।
​এ বিষয়ে মানবিক শওকত বলেন, “হাজারো লাল-হলুদ-কালো সাংবাদিকের ভিড়ে ইমন ভাই এমন একজন মানুষ, যিনি সবসময় সত্যিকারের অসহায় মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন। এটিএন বাংলার এই সাংবাদিক কেবল পেশাগত দায়িত্ব পালন করেই ক্ষান্ত হন না, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ তিনি আমার এই বেওয়ারিশ হাসপাতালে এসেছিলেন, যেখানে আল্লাহ তায়ালা যেন দুই ভাইকে এক সুতোয় গেঁথে দিলেন।”
​তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই নিঃস্ব, অসহায় ও বেওয়ারিশ মানুষের সেবা করে যাবো—এটাই আমার পরম ব্রত। ইনশাআল্লাহ!”
​এদিকে, এই দুই মানবিক ব্যক্তিত্বের মহৎ উদ্যোগের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজীবন দোয়া ও শুভকামনা জানিয়েছেন ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’ এবং ‘জনস্পন্দন মানবিক কল্যাণ ও ব্লাড ফাউন্ডেশন’ পরিবার। সমাজের সচেতন মহল মনে করছেন, আলী আজগর ইমন ও মানবিক শওকতের মতো মানুষের হাত ধরেই সমাজ থেকে অবহেলা ও বঞ্চনা দূর হবে।



ফেসবুকে আমরা