ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
সুবর্ণ বিশ্বাস।
ঐতিহাসিক ৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এক সুবিশাল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) দিনটি উদযাপন উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার সমর্থকের পদচারণায় পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।
উক্ত আনন্দ র্যালিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো: রাশেদ খাঁন।
র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো: রাশেদ খাঁন বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভূতপূর্ব ঐক্য দেশ ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ ২০২৬ সালেও আমাদের সেই বিপ্লব ও সংহতির চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে হবে।”
জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সকল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।