August 19, 2026, 12:10 am
শিরোনাম:
টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করবেন মেলান্দহবাসী। কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি  নওগাঁর পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’সিভিল সোসাইটি শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!  গোপালগঞ্জে বৌলতলিতে বাস ড্রামট্রাকের সংঘর্ষে নিহত ৩ আহত ২০ জন।  গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা ও হুমকি, থানায় জিডি ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি নারীর নিরাপদ পথচলায় বগুড়ায় নতুন দিগন্ত, সড়কে নামল ‘গোলাপি বাস’ দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের প্রয়ান 

Reporter Name

হাকিকুল ইসলাম খোকন,মোঃনাসির,বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমান এর (৫৫) প্রয়ান হয়েছে।। দীর্ঘদিন মস্তিষ্কের ক্যানসারে ভুগে তার প্রয়াণ হয়েছে ।তাঁর অকাল প্রয়াণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।খবর আইবিএননিউজ।

মাহবুব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষা ও কর্মজীবনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি খাতে কর্মজীবন শুরু করে দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইটি আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের পাশাপাশি মাহবুব রহমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলি তাঁকে সহকর্মী, বন্ধু ও কমিউনিটির মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিতে পরিণত করেছিল।

প্রয়াণ কালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দৈনিক নবোদয় ডট কমের নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি মো:নাসির এবং তাঁর পুত্র সাবিত নাসিরও জানাজায় উপস্থিত ছিলেন।

মাহবুব রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মো:নাসির বলেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।

মাহবুব রহমানের প্রয়াণে প্রবাসী বাংলাদেশি সমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, মানবিকতা ও স্মৃতি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।প্রয়াত মাহবুবুর রহমান বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জামালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে এক উচ্চ পরিবারে জন্ম গ্রহণ করেন।তার প্রয়াণে যুক্তরাষ্ট্র এর কটয়াদি উপজেলা সমিতি ও কিশোরগঞ্জ জেলা সমিতি এবং ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।গত শনিবার,১৪ আগস্ট ২০২৬ তার প্রয়ান হয়েছে।



ফেসবুকে আমরা