August 11, 2026, 7:26 pm
শিরোনাম:
চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু  যশোর এনসিপি আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ! বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান। বেলাবোতে শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৯ শিক্ষার্থীবারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের অভাবনীয় সাফল্য কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প নোয়াখালীতে ভূমি বিরোধের জেরে উত্তেজনা, পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ৭ চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার!

Reporter Name

 

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​রবিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে আখাউড়া থানাধীন বাইপাস রেলক্রসিং সংলগ্ন আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন, ১. ইব্রাহিম আজহাম ইকবাল (৩৫), পিতা,মৃত আব্দুল লতিফ মেম্বার, সাং,আলিয়াবাদ মধ্যপাড়া (৫নং ওয়ার্ড),নবীনগর পৌরসভা।

২. জামির হোসেন (৩৭), পিতা,মৃত আব্দুস সালাম ব্যাপারী, সাং,জল্লা (৬নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা।
৩. আনোয়ার হোসেন (৩৪), পিতা,মো. খলিল মিয়া, সাং,আলিয়াবাদ উত্তরপাড়া (৫নং ওয়ার্ড), নবীনগর পৌরসভা।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো: তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা