November 8, 2026, 10:41 am
শিরোনাম:
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মানিক আজাদ  অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জনকে উদ্ধার করল বিজিবি ঝিনাইদহের গান্না ইউনিয়নে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি

Reporter Name

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিম্নআয়ের ও সর্বসাধারণ মানুষের সুবিধার্থে হ্রাসকৃত মূল্যে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

আজ রবিবার ৮ই নভেম্বর পরিষদ সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ১৫৯৭ জন টিসিবি কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে এই নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয় । বাজারে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন স্বল্পমূল্যে ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, সাবান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা ।

 

পণ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকিতে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুজ্জামান, চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন ( ভারপ্রাপ্ত ) এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মোঃ আতিকুর রহমান । এ সময় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কার্ডধারীদের পণ্য সংগ্রহ করতে দেখা যায় ।

 

উপস্থিত ইউপি প্রতিনিধিরা জানান, সরকার নির্ধারিত নিয়ম ও তালিকা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা বজায় রেখে পণ্য বিতরণ সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি কার্ডধারী নির্ধারিত মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি ১ টি সাবান ক্রয় করার সুযোগ পাচ্ছেন । নিম্নবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে জানান তাঁরা ।

 

পণ্য বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয় ।



ফেসবুকে আমরা