November 5, 2026, 7:32 pm
শিরোনাম:
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে ড. মীর নূরুল ইসলামের পুনঃনির্বাচিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় নিখোঁজের সাড়ে ৭ ঘণ্টা পর কিশোরের নিথর দেহ উদ্ধার

Reporter Name
Oplus_131072

মোঃ নাঈম উদ্দীন, জীবননগর উপজেলা প্রতিনিধি, (চুয়াডাঙ্গা): ১০ জুলাই, ২০২৬ ইং

 

 

​চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর সাইম (১৫) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদিরপুর মরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত সাইম দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং সে নতুন বাস্তপুর গ্রামের বুদো বিশ্বাসের নাতি ও মো. শরিফুল ইসলামের ছেলে।
​
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে চাচাদের সাথে শামরার মাঠে মাছ ধরতে গিয়েছিল সাইম। দুপুরের দিকে বিলের পানিতে নামলে এক পর্যায়ে সে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। আশেপাশে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
​
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল থেকে একটানা প্রায় দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরাগাং বিলের ভেতর থেকে সাইমের নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

​একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুকে আমরা