November 10, 2026, 4:37 pm
শিরোনাম:
মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক, নীলফামারীর ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ হরিণাকুন্ডুতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি বশির উদ্দিন গ্রেফতার দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় মেহেদী হাসান মজুমদার

Reporter Name

রাকিব সরকার

 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অন্তর্ভুক্ত মুগদা থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্বের সম্ভাব্য আলোচনায় উঠে আসা নামগুলোর মধ্যে রয়েছেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদার।
দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজ এলাকা মানিকনগরে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মুখে পড়লেও মেহেদী হাসান মজুমদার তুলনামূলকভাবে বিতর্কের বাইরে রয়েছেন। নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচিত এই ছাত্রনেতার স্লোগান ও বক্তব্যও মুগদা থানার বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতাদের প্রশংসা পেয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেহেদী হাসান মজুমদার বলেন, “আমি ভদ্রতা, নম্রতা ও জনসেবামূলক রাজনীতিতে বিশ্বাস করি। রাজনৈতিক আদর্শ হিসেবে আমি হাবিবুর রশিদ হাবিবকে অনুসরণ করি। তাঁর আচরণ ও মানুষের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সেই আদর্শ অনুসরণ করে জনগণের পাশে থাকতে চাই।”
তবে মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি কবে ঘোষণা করা হবে বা কারা নেতৃত্বে আসবেন, সে বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, এই প্রতিবেদনে দলীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তুলে ধরা হয়েছে। নতুন কমিটি ও নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভরশীল।



ফেসবুকে আমরা