November 10, 2026, 4:45 pm
শিরোনাম:
মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক, নীলফামারীর ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

ঝালকাঠি প্রতিনিধি: মো. নাঈম হাসান ঈমন

 

​ঝালকাঠির রাজাপুরে এমইপি গ্রুপের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী এক সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) আয়োজিত এই সম্মেলনে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রায় ১৩৫ জন ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মাহমুদ হোসেন। এমইপি গ্রুপের রাজাপুরের পরিবেশক মেসার্স লাকি ইলেকট্রিকের স্বত্বাধিকারী হাজী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি টেরিটরির সেলস ম্যানেজার (টিএসএম) নাহিদুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার রবিউল ইসলাম ও জাহিদুল ইসলাম।
​সম্মেলনে এমইপি গ্রুপের ইলেকট্রিক পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মকর্তারা। বক্তারা বলেন, সুসম্পর্ক বজায় রেখে উন্নতমানের ইলেকট্রিক পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে বাজার সম্প্রসারণই এই আয়োজনের মূল লক্ষ্য।
​অনুষ্ঠানে ২০২৫ সালে সর্বোচ্চ বিক্রয় অর্জনকারী তিন ব্যবসায়ীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন সাঈদ ইলেকট্রিকের সাঈদ, দ্বিতীয় হয়েছেন মা-বাবার দোয়া ইলেকট্রিক্যাল সেন্টারের ইমাম হোসেন রিফাত এবং তৃতীয় স্থান অর্জন করেন আল মদিনা ট্রেডার্সের মোহাম্মদ ফিরোজ ডাকুয়া।
​সম্মেলনের শেষাংশে ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে সাতজন বিজয়ীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যবসায়ীর হাতে কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।



ফেসবুকে আমরা