August 8, 2026, 4:11 pm
শিরোনাম:
ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা চট্টগ্রামে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে ‘এক মুঠো ভালোবাসা’ শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা উলিপুরে ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশু রোহানকে বাঁচাতে বাবা-মা’র আকুতি খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রীরামপ্রসাদ ভদ্র দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা আমি বাঁচতে চাই,কিডনি রোগে আক্রান্ত ২০ বছরের তরুণ স্বপনের আকুতি, প্রয়োজন মানবিক সাহায্য নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা থেকে জল ছত্র পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করেন সাদা পাথর পর্যটনঘাটে পর্যটকদের বাঁচাতে হামলার শিকার সাংবাদিকসহ -৩ ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Reporter Name

মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

 

 

এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না”— ক্ষোভ এলাকাবাসীর। রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধা (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ওসিসিতে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুর স্বজনদের অভিযোগ, ঘটনার পরপরই তারা আইনি সহায়তা প্রত্যাশা করলেও যথাযথ সহযোগিতা পাননি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অভিযুক্তের পক্ষের কিছু ব্যক্তির চাপে প্রথমে হাসপাতালে ভর্তি না করিয়ে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার স্থানীয়দের সহায়তায় তাকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, “এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা